মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর থানায় “ওপেন হাউজ ডে-২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে তানোর থানার কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশের কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং জনগণের আস্থা অর্জন করাও গুরুত্বপূর্ণ। তিনি সকলকে অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
এসময় উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তা গুরুত্বের সাথে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
ওপেন হাউজ ডে’র মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *