মোঃ ইমরুল আহসান
১২ সেপ্টেম্বর ২০২৩ দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (আগস্ট/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১০:০০ টায় এপিবিএন হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি(প্রশাসন), ডিআইজি(পশ্চিম), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ সহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট) শ্যামল কুমার মুখার্জি, পিপিএম-সেবা এর সঞ্চালনায় আগস্ট ২০২৩ ও জুলাই ২০২৩ এবং পূর্ববর্তী বছরের আগস্ট ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র‍্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মো: মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা হাইওয়ে পুলিশের সকল সদস্যকে নৈতিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

সভায় হাইওয়ে পুলিশ প্রধান মো: শাহাবুদ্দিন খান, বিপিএম-বার, মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সেবা গ্রহীতাদের নির্ভেজাল সেবা প্রদানসহ যথাযথ মর্যাদা প্রদানের জন্য সকলকে নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি করে সেবা প্রত্যাশা নিশ্চিত করার পাশাপাশি হাইওয়ে কমিউনিটি পুলিশিং সেন্ট্রাল ফোরাম তৈরি করে রিজিওনাল ও তৃণমূল পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও মহাসড়কে টোকেন বাণিজ্য ও অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ প্রদান করেন।

পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *