সাতক্ষীরা প্রতিনিধি
১৭ই আগস্ট শনিবার একই দিনে বাইপাস সড়কে দুটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সকাল আটটার সময় চারজন মহিলা দিনমুজুর কাজ করার উদ্দেশ্যে একসাথে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সামনে থেকে একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মধ্যে একজনকে চাপা দেয়। ঐ মহিলার পেটের উপর দিয়ে পিকাপের চাকা উঠে যায়। এবং মহিলাটির পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসে। মহিলা জায়গায় মারা যায়। মহিলার নাম শিফালি খাতুন, পিতার নাম মোহাম্মদ আলী, কারিগর পাড়া, লাবসা।
আাজ একি দিনে মাল ভর্তি একটি ট্রাক যার লাইসেন্স নম্বর ট ১১-০৪৫১, চালকের নাম আবু রাহান, তার বাড়ি আলিপুর,সাতক্ষীরা সদর। ট্রাকটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। মথুরাপুর চার রাস্তায় পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেট কার রাস্তা ক্রস করার জন্য রাস্তার উপরে উঠে পড়ে। ঐ ট্রাকের সামনে থাকা অন্য আরেকটি ট্রাক ইমারজেন্সী ব্রেক মারলে এক্সিডেন্ট কৃত ট্রাকটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে থাকা ট্রাকের পিছনে মেরে দেয় এবং ট্রাকের সামনের কেবিন ভেঙে ড্রাইভারের পা আটকে যায়।আশেপাশে থাকা লোকজন দৌড়ে এসে ক্যাবিনে আটকে পড়া ড্রাইভারকে বের করার আনেক চেষ্টা করে ব্যর্থ হয় অতঃপর আশপাশের বাড়ি তেকে একটি লোহার সাপন এবং দড়ি নিয়ে এসে অনেক্ক্ষণ চেষ্টার পর ড্রাইভারকে গাড়ির কেবিন হতে বের করতে সক্ষম হয় এবং ড্রাইভারকে হসপিটালে পাঠিয়ে দেয়। ড্রাইভারের পায়ে গুরুতর জখম হয়। উল্লেখ্য যে বাইপাস চালু হওয়ার পর থেকে আজ পরযন্ত এক্সিডেন্টে প্রায় অর্ধশতাধিক মানুষ মারা গিয়াছে। রাস্তায় তেমন যানজট থাকেনা তবুও এতগুলো মানুষের প্রাণ হারালো।
