মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান এর বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে আসামী মিজানুর রহমান ওরফে মিজান(৪০)কে আটক করা হয়। এসময় আসামির দেহ তল্লাশি করে তার নিজের হেফাজতে থাকা ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন সাঘাটা থানা পুলিশ। এ ঘটনায় আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক আইন একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামি মিজানুর রহমান একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। সে ইতিপূর্বও ১১৬০ পিস ইয়াবা সহ সাঘাটা থানা পুলিশের হাতে আটক হয়। এসময় সাঘাটা থানার অফিসার ইনর্চাজ রাকিব হোসেন বলেন,আমাদের মাদকদ্রব্য এই অভিযান চলমান থাকবে, প্রমূখ।
