নিজস্ব প্রতিবেদক

সরাসরি ঢাকা থেকে পরিচালিত, শুরু থেকে লক্ষ্য অর্জন পর্যন্ত সাইফুর’স জামালপুর ব্রাঞ্চ এর উদ্যোগে ফি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ফ্রি সেমিনারে সাইফুর’স জামালপুর ব্রাঞ্চের পরিচালক মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুর’স এর প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর এর অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ, উপাধ্যক্ষ খেলনা রাণী দে প্রমূখ।
উল্লেখ্য জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তার মোড়, নিউ কলেজ রোড, জামালপুরে সাইফুর’স এর জামালপুর ব্রাঞ্চটি অবস্থিত। প্রতিষ্ঠার পর জামালপুরের শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করে ইংরেজিতে বিশেষভাবে পারদর্শী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাইফুর’স জামালপুর ব্রাঞ্চের স্পোকেন ইংলিশ টিচার মোঃ আনিসুর রহমান। আরও বক্তব্য রাখেন, সাইফুর’স জামালপুর ব্রাঞ্চের আইএলটিএস টিচার মোঃ মনিরুল ইসলাম, জামালপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর রুহুল মোবিন, সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম। ফ্রি সেমিনারে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *