বুলবুল আহমেদ
নেত্রকোনা
নেত্রকোনা জেলার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের জালশুকা কুমুদগঞ্জ স্কুল মাঠে গতকাল বুধবার ২৪এপ্রিল ২০২৪ইং সেবা-৯২ ফাউন্ডেশনের উদ্যোগে কে জামান বি এন এসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ৯.০০ টা হতে দুপুর ১.০০ পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। ৪০ জন রোগীকে ফ্রিতে ময়মনসিংহ মেডিকেলে ছানী অপারেশনের ব্যবস্হা করা হয়।এছাড়া আর ও অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উক্ত কাজে সার্বিক সহযোগিতা করে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও অত্র স্কুলের স্কাউট দলের ছাত্রছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নেত্রকোণা।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ডাঃ মোঃ সেলিম উদ্দিন,সিভিল সার্জন নেত্রকোনা, মোঃ খবিরুল আহসান উপজেলা নির্বাহি কর্মকর্তা পূর্বধলা, নেত্রকোনা, আলাল উদ্দিন,উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তর নেত্রকোনা,
এছাড়াও উপস্হিত ছিল শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ,শিক্ষকবৃন্দ, ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সেবা -৯২ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সভাপতিত্ব করেন সেবা- ৯২ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ এমদাদ উল্লাহ খান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ,নেত্রকোনা মেডিকেল কলেজ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ডাঃ আঃ রহিম সাংগঠনিক সম্পাদক সেবা- ৯২ ফাউন্ডেশন ও আসাদুজ্জামান পাভেল সহসভাপতি সেবা- ৯২ ফাউন্ডেশন।
পূর্বধলা উপজেলার নির্বাহি কর্মকর্তা মোঃ খবিরুল আহসান তার বক্তব্যে বলেন, সেবা-৯২ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এগিয়ে যাক এই ফাউন্ডেশনের কার্যক্রম। আমি সহ আমার উপজেলা প্রশাসন সেবা -৯২ ফাউন্ডেশনের পাশে থাকবে।
সেবা – ৯২ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ এমদাদ উল্লাহ খান তিনি তার সমাপনি বক্তব্যে বলেন, আমরা সকল বন্ধু বান্ধব মিলে সেবা – ৯২ ফাউন্ডেশনকে নিজেদের অর্থায়নে পরিচালিত করে অত্র অঞ্চলের মানুষের সেবা করতে চাই,সেজন্য সকলের পরামর্শ ও সহযোগিতা দোয়া চাই।
উল্লেখ্য ইতি পূর্বে সেবা- ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও বিনামূল্যে রক্ত পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছিল। সেবা- ৯২ ফাউন্ডেশনের প্রশংসীয় কার্যক্রম অচিরেই নেত্রকোনা ও ময়মনসিংহ বিভাগের সর্বত্রই ছড়িয়ে পড়েছে।
