মোঃ কায়সার রশীদ
শেরপুর
শেরপুর জেলার উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়, সড়ক উপবিভাগ – ১ শেরপুর এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সম্মুখ ভাগ বিশেষ করে এলজিআরডি অফিস সংলগ্ন মামুনের স মিল থেকে সোনার বাংলা বাসস্ট্যান্ডের চার রাস্তার মোড় পর্যন্ত বেহাল অবস্থার এই দৃশ্য। তাহলে শেরপুরের মহাসড়ক গুলোর কি অবস্থা হতে পারে তা অবশ্যই অনুমেয়। সাধারণ মানুষের জিজ্ঞাসা শেরপুরে কি সড়ক বিভাগ কি নেই? শেরপুর শহরের ব্যাস্ততম রাস্তা শেরপুর সদর থানা মোড় থেকে খোয়ার পাড় মোড়ের কাজ চলমান, চলমান কাজটা দেখারও কেউ নেই। অথচ এই সড়কের মাঝেও সড়ক বিভাগের বিভাগীয় প্রধান এর বাসভবন এবং একটা অফিস আছে। তাহলে সড়ক বিভাগে হচ্ছেটাকি? সাধারণ মানুষের জিজ্ঞাসা।
এব্যাপারে শেরপুরের সাধারণ মানুষ এর দাবী দ্রুত গতিতে সড়ক গুলোর মেরামত করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা। আমাদের চলাচলের সুব্যাবস্থা করা। আমাদের চলাচলের বাধা দুর হউক কামনা করছেন।
