মোঃ ইমরুল আহসান
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব আহমেদ সোহেল মহোদয় শেরপুর জেলায় নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজ শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর মহোদয়।
পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিচারপতি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় জেলার বিজ্ঞ বিচার বিভাগ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
