মোঃ ইমরুল আহসান
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর ২০২৩ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি।
সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম।
সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
