হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা এর নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ০৯নং নোয়াপাড়া ইউপিস্থ নোয়াপাড়া চা-বাগান ০৭নং সেকশন এর সামনে রাস্তার উপর হতে ১৪/০৪/২০২৪ ইং তারিখ রাত অনুমান ১৮:৪৫ ঘটিকার সময় ১। মোঃ সুমন মিয়া (৩০), পিতা-জিতু মিয়া, ২। সাদ্দাম মিয়া (২৩), পিতা-আবুল কাশেম, ৩। আলা উদ্দিন ওরফে জীবন মিয়া (২০), পিতা-আব্দুল করিম, সর্ব সাং-ইটাখোলা, মুড়াপাড়া, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জদেরকে আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের হেফাজত হতে আসামী ১। মোঃ সুমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে একটি স্টিলের হাতল যুক্ত স্টিলের তৈরী ছুরি ও বাম পকেট থেকে নগদ ৫০০/-টাকা, ২। সাদ্দাম মিয়া এর পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি প্লাষ্টিকের হাতল যুক্ত স্টিলের তৈরী ছুরি এবং ৩। আলা উদ্দিন ওরফে জীবন মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি ঠওঠঙ স্মার্ট মোবাইল ফোন, নগদ ৩০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ০৩ জন আসামী ও পলাতক ০৩ জন আসামীর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-২৫,তারিখ-১৫/০৪/২০২৪খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ রুজু হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *