মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
১১ এপ্রিল বৃহস্পতি বার, পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক (অপারেশন) বাদল কুমার মন্ডল এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপ্ত কুমার সিং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ২ নং কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী ডিপের পাড়, নদীর ধারে জুয়া খেলার আসর হইতে আসামী ১) মোঃ জামাল হোসেন (৪৭), পিতা-মৃত কাশেম আলী, মাতা-শহর বানু, ২) মোঃ নাসির উদ্দিন (৪৮), পিতা-মৃত হারুণ মাস্টার, মাতা-মোছাঃ রহিমা বেগম, ৩) মোঃ আলম মিয়া (২১), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছা-ছায়েরা , ৪) মোঃ মিজানুর রহমান (২১), পিতা-মোঃ জামাল হোসেন, মাতা-মোছাঃ হাসিনা বেগম,৫) মোঃ আল আমিন হোঃ (২৮), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মোছাঃ সালেকা , সর্ব সাং-চরখাটামারী, থানা ও জেলা-লালমনিরহাটদেরকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
