মোঃ ইমরুল আহসান
ট্রেনের টিকিট উদ্ধারের পাশাপাশি কালোবাজারি চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ।

র‍্যাবের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ১ হাজার ২ শ এর বেশি ট্রেনের টিকিট উদ্ধারের পাশাপাশি কালোবাজারির অভিযোগে একটি চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করা হয় ।

র‍্যাব জানায়, কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে নিজেদের কাছে মজুত রাখে। এরপর সাধারণ যাত্রীদের কাছে দেড় থেকে দুই গুণ বেশি দামে টিকিট বিক্রি করা হয়।

চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *