নিউজ ডেস্ক
বান্দরবানের রুমায় গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন। রোববার দুপুরে রুমা উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেছেন।
