সাদিকুর রহমান
দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহী দুর্গাপুর উপজেলায় ১নং নওপাড়া ইউনিয়নের গোপালপুর বাজারের সুমনের বিকাশের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (১৯ মে ) সকালের গোপালপুর বাজারে বিকাশের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক সাড়ে সাতটার দিকে স্থানীয় লোক আগুন জ্বলতে দেখেন। চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে দোকানের ভিতরে থাকা কিছু মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিকাশ ব্যবসায়ী সুমন খান বলেন, আমার দোকানের সব কিছু ক্ষতি হয়েছে , আনুমানিক ৩ লক্ষ টাকা অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে স্থানীয় লোকজন দুর্গাপুর ফায়ার সার্ভিসকে কল দিলে ঘটনার স্থলে আসেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *