স্টাফ রিপোর্টার
মোঃ নাসির উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন এবং নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী সাংগঠনিক বিভাগের উদ্যোগে এক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, নাগরিক অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এনসিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।
অনুষ্ঠানে এনসিপির রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
