মোঃ ইমরুল আহসান
১০ সেপ্টেম্বর ১৪:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল থানাধীন আলুবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়ার এর পিটিশন মামলা নং-০৫/২০২৩, তাং-১৯/০১/২০২৩ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১)/৩০ উক্ত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হৃদয় মিয়া (২৩), পিতা-আক্কাস মিয়া, সাং-নরসিংহপুর, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা-আলুবাজার, থানা-বংশাল, ঢাকা’কে গ্রেফতার করে।
