নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের দিলু রোডের ফুটপাত থেকে দুলাল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার এসআই মো. আল-আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায় ঐ যুবক ভবঘুরে প্রকৃতির। কয়েক দিন ধরে দিলু রোডে পিয়াঙ্কা শুটিং ক্লাবের আশপাশে ঘোরাফেরা করছিল। সকালে অসুস্থতার কারণে সে মারা যায়।

এসআই আরো জানান, ঐ যুবকের বাড়ি ঢাকার নবাবগঞ্জে বলে জানা গেছে। আপাতত মরদেহ ঢামেক হাসপাতলের মর্গে রাখা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *