মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ এপিল শুক্রবার, রাত্রী ০০.৫০ ঘটিকায় অত্র থানাধীন, ৬নং তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু ভাতিপাড়া গ্রামের মোঃ আব্দুস ছালাম @ সাব্বির আহম্মদ জয়, পিতা- মৃ*ত বাদশা মিয়া @ বশর মিয়া এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, মোঃ আব্দুস ছালাম @ সাব্বির আহম্মদ জয় এর বসতবাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী চৌচালা টিনের রান্নাঘরের খড়ি রাখার মাচার নিচে, সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর লাল পলিথিনে মোড়ানো, পাটের সুতলী দ্বারা বাঁধা অবস্থায় ৬ টি শুকনা গাঁজার পেটি হইতে, মোট ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করে। অভিযুক্ত ১। আব্দুস ছালাম @ সাব্বির আহম্মদ জয় (৪৪) ও ২। মোঃ শাহজাহান মিয়া (৩৮) দ্বয়কে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ।

এ ব্যাপারে পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার ভাইয়ের সাথে কথা বললে উনি জানান, এ সংক্রান্তে পীরগাছা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *