মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

১৯ এপ্রিল শুক্রবার, পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), মাসুদ রানা’র নেতৃত্বে, কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক, থানা এলাকার, ৬নং গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ মৌজাস্থ পলাতক আসামী, পবিএ কুমার রায় (৩৬) এর বসতবাড়ীর উত্তর ভিটার, দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরের ভিতর, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, পলাতক আসামী পবিত্র কুমারের স্ত্রী, স্বরসতি রাণী (৩৩), স্বামী- পবিত্র কুমার রায়, সাং- ঘোঙ্গাগাছ, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট কে নারী পুলিশের সহায়তায় আটক করে,তার দেখানো মতে উক্ত ঘরের ভিতর, বাশের তৈরী ডুলির ভিতর হইতে ৪০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং ডুলির পাশে সবুজ রংয়ের প্লাস্টিকের চাউলের ড্রামের ভিতর হতে, ৪ টি ভারতীয় তৈরি হুসকি উপস্থিত সাক্ষীদের সম্মুখে পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ঘটনার সাথে জড়িত ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ ইং আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির ভাইয়ের সঙ্গে কথা বললে, উনি জানান আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *