মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সবুজবাগ কমিউনিটি সেন্টার হাজীবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাশেদ মিয়া (৩৪) ও মোঃ দিদার হোসেন উজ্জল (২৮)। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৭০ গ্রাম), যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা, উদ্ধার করা হয়। এছাড়া একটি GDL বাট মোবাইল ফোন, একটি VIVO 1933 মডেলের অ্যান্ড্রয়েড ফোন, একটি SAMSUNG বাটন মোবাইল ফোন এবং একটি নীল রঙের SANDI অটো চার্জার গাড়িও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *