মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৬ মে ২০২৬) বিকাল ৫টা ২০ মিনিটে ম্যাকডোনাল মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ম্যাকডোনাল মোড়ে একটি পানের দোকানের সামনে থেকে মোঃ রফিকুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪,৫০০ টাকা। এছাড়াও মাদক বিক্রয়ের নগদ ১,৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বাড়ি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামিকে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *