মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী আনোয়ারা ইসলাম রানী প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। হিজড়া জনগোষ্ঠীসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তিনি ভোটারদের হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর নগরীর নুরপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। প্রার্থিতা প্রত্যাহারকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা, সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে কর্মী-সমর্থকসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান রানী।
সংবাদ সম্মেলনে তিনি আদিবাসী, ক্ষুদ্র জনগোষ্ঠী ও সকল নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি উন্নত ও আধুনিক রংপুর গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আনোয়ারা ইসলাম রানী প্রায় ২৪ হাজার ভোট পেয়েছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *