মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি

২৭ ডিসেম্বর, শুক্রবার , দুপুর ১২ টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একজন হিরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামী- মোঃ নুরুদ্দিন, পিতাঃ মোঃ ইদ্রিস আলী, গ্রামঃ ঘাগট পাড়া , তাজহাট থানা কে ৫ গ্রাম হিরোইন , এক টি হেরোইন মাপার মেশিন ও একটি মোবাইল ফোন সহ আটক করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মোঃ নুরুদ্দিন হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত কে, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে যৌথ বাহিনী জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *