বিশেষ প্রতিনিধিঃ
২০ জানুয়ারি সোমবার বিকাল ৩ টা ৩০ মিনিট এ রংপুরের গংগাছড়া থানা এরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আসামি মোঃ রবিউল ইসলাম (রুবেল) (৩৬) কে গংগাছড়ার কদমতলি এলাকা থেকে ৬১ গ্রাম হিরোইন, ৫০ গ্রাম গাজা, নগদ ২,৩৮,১০০ ( দুই লাখ আটত্রিশ হাজার একশত ) টাকা ও ১ টি রিয়েল মি মোবাইল ফোন, ২ টি বাটন মোবাইল, ১ টি হিরোইন মাপার মেশিন সহ গ্রেফতার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে হিরোইন ও গাজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলো । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিকে জব্দকৃত মালামাল সহ আইনি প্রক্রিয়ার জন্য গংগাছড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী। এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এলাকার সচেতন মহল যৌথ বাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।
