মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটে হাজীরহাট থানাধীন উত্তম বেতারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান চালান। এসময় উত্তম বেতারপাড়া এলাকার মোজাম্মেলের পুকুরের উত্তর পাড় থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ এরশাদুল ইসলাম (৪০) ও মোঃ রুবেল মিয়া (৩০)। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০০ টাকা।
এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন (নং-৩৩/২৬) দায়ের করা হয়েছে।
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *