মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে হাজীরহাট থানাধীন ১১নং ওয়ার্ডের বিন্নাটারী গ্রামের আনছার উদ্দিন আইসিটি স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ হানিফ উদ্দিন মন্ডল সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত ডিউটির সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাসু মিয়া (২৮) ও মোঃ স্বাধীন মিয়া (২৮)। তারা উভয়েই রংপুরের কোতয়ালী মেট্রো থানাধীন মধ্য পীরজাবাদ এলাকার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ হাজার টাকা।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *