মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে রাত ১২টা ৫০ মিনিটে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়বাড়ি মুক্তাপাড়া এলাকায় মোঃ নুরনবী মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬,১০০ টাকাসহ গ্রেফতার করা হয়।
এরপর রাত ১টা ৪০ মিনিটে একই ওয়ার্ডের দেওডোবা পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রানা মিয়া (৩২) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
দিনের বেলা সকাল ১০টা ৫ মিনিটে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের পাকপাড়া এলাকায় আরেকটি অভিযানে মোঃ আরিফ ইসলাম ওরফে দুলু মিয়া (২৫) কে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জব্দকৃত সকল আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে এবং নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *