নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর মোহনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জি এ এম আব্দুল আউয়াল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল সুখ ও শান্তির বার্তা। আমি মোহনপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।”
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াবো—এই প্রত্যাশাই করি। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের মূল লক্ষ্য।”
মাওলানা আব্দুল আউয়াল সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
