লবুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলাজোড় ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ঐ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আমিনুল ইসলাম জানান, ধনু নদী বা অন্য কোন নদী দিয়ে লাশ ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় সনাক্তে পিবিআইয়ের সাথে কথা বলেছি। তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ঐ ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। আজ সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *