বুলবুল আহমেদ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ‘২০২৪ এর ৩য় ধাপে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ , মদন ও খালিয়াজুড়ি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে ।
তারই ধারাবাহিকতায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন , ভাইস- চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ৫ জন
প্রার্থী নির্বাচনী মাঠে লড়ছেন ।
উক্ত নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন সমাজ সহিলদেও ইউনিয়নের
দুই বারের সাবেক সফল চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল । প্রতিটি হাট বাজার ও ইউনিয়নের সাধারণ মানুষের মুখে পরিবর্তনের
সুর লক্ষ্য করা যায় । উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে গণমানুষের ভরসার নাম
আমিনুল ইসলাম খান সোহেল ।
তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ।
সম্প্রতি বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে নির্বাচনী জনসভায় এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় আজীবন কাজ করে যাবেন বলে ঘোষণা করেন মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম খান সোহেল । তিনি সকলের কাছে দোয়া , সহযোগিতা ও মোটরসাইকেল প্রতীকে ভোট প্রত্যাশা করেন ।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও যুবলীগের নেতা মোতাহার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন , পৌর ছাত্রলীগ আহবায়ক মো, বাদল মিয়া , যুবলীগ নেতা এম এইচ পিয়াস ,আওয়ামী লীগ নেতা আলী আহমেদ ,আ: হান্নান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান , কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সভাপতি রনক জাহান রাইন , জেলা পরিষদ সদস্য সোহেল রানা , ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক , বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও
পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন ।
বক্তারা , মোটরসাইকেল প্রতীক নিয়ে মো আমিনুল ইসলাম খান সোহেল এর মোটরসাইকেল প্রতীকে ভোট চান এবং আমিনুল ইসলাম সোহেল বিজয়ী হলে মোহনগঞ্জের মানুষ তাঁকে আজীবন পাশে পাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত পথ সভায় স্বতস্ফুর্ত জনতারা আওয়াজ তুলেন
পরিবর্তন চাই, পরিবর্তন চাই। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য
সৎ ,সুশিক্ষিত ও গণমানুষের প্রতিনিধি হিসেবে
মোটরসাইকেল প্রতীকের আমিরুল ইসলাম খান সোহেল আমাদের আস্থা ও ভরসার শেষ ঠিকানা।
