প্রেম ও তুমি

মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)

অরোরা তুমি নানা রং এর সমন্বয়ে
হরেক রকমের আলো বিচ্ছুরণে
রঙ্গিন সাজে থাকো তুমি বিশাল গগনে।
তুমি সুন্দরের এক মহা নিস্ময়
অবাক হ্রদয়ে দেখি তোমায় সবসময়।
এখানে পরম স্নিগ্ধ পবনে
অরোরা সাজায় প্রকৃতি এ ভূবনে।
তার চেয়েও সুন্দর তোমার হাসি
যেন তোমার হাসি অবিনাশী !

অপূর্ব সুন্দর টানেল অফ লাভ দর্শনে
অপার সৌন্দর্য দেখি মুগ্ধ নয়নে।
রেললাইনের উপর দিয়ে চলি হেটে বাহুবন্ধনে
সৌন্দর্য বেড়ে যায় সুচারু শৈল্পিক কাননে।

আছি মোরা স্বর্গীয় প্রেমের বাধনে
হারিয়ে যাই প্রকৃতির গহীনে,
রয়ে যাবো প্রেমের অমর উদাহরণে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *