প্রকৃতি ও তুমি
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ )
আছি আমি দুনিয়ার শেষ কিনারে
অপরুপ মায়াবী নদীর ধারে ।
প্রাইকেস্টোলেনের সুউচ্চ নয়নাভিরাম চূড়াতে
যেন আমি পরম উচ্ছসিত এই ধরনীতে।
চারপাশের দৃশ্য যখন দেখি লোচনে
বিশুদ্ধ ও মধুর পবনে
হারিয়ে যাই সৌন্দর্যের মননে। আমি যেন সৌভাগ্যবান একজন
সৌন্দর্য যেন দেখলাম চিরন্তন। আমি যেন নেই আমি তে
হারিয়ে যাই অপূর্ব প্রকৃতিতে।
তার চেয়েও বেশী উল্লসিত হয় মন
যখন দেখি তোমার মায়াবী নয়ন।
তোমার অসাধারণ মুচকি হাসিতে
প্রকৃতি যেন মেতে উঠে সুচারু সাজেতে ।
