প্রেম

মোঃ সারোয়ার জাহান ( সোহাগ )

আমি প্রেম আসি স্বর্গ হতে
অপার মহিমায় বিরাজ করি এ ধরাতে।
কোন শক্তি পারে না আমায় দমাতে
রয়ে যাই আমি প্রেমের নিরব শোভাতে।
শ্রীহীন পৃথিবী কে সাজাই সুন্দর সাজে থাকি আমি প্রেমিকযুগলের মনের মাঝে ।
হারিয়ে যায় স্বর্গীয় ও মায়াময় প্রেমের ভূবনে
রয়ে যায় চিরকালের প্রেমের বাঁধনে।
প্রেমিক যখন দেখে প্রেমিকার বদন
যেন দেখে প্রিয়ার সৌন্দর্য সুনিপুণ ।
সব কিছু ভুলে যায় যখন থাকে প্রেমিকার পাশে
থাকে সে অকৃত্রিম প্রেমের আবশে।
রয়ে যায় আফসোস প্রেমিকের মনে
কোটি বছর যদি থাকতো প্রেমিকার সনে !

প্রেমিক চলে যায় অকাল মহাপ্রয়াণে
রয়ে যাই আমি অমূল্য চিরন্তন লিখনে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *