রংধনু ও তুমি
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ )
চমৎকার অনিন্দ্য সুন্দর পাহাড়ে
হাজারো সজীব ও প্রানবন্ত বৃক্ষের ভীড়ে,
অজস্র পাখির সুমধুর কোলাহলে
পাহাড় যেন সাজে অপরুপ সৌন্দর্যে।
পাহাড়ে চমৎকার বৃষ্টি বর্ষনে
হাজারো বৃক্ষ ও পাখিদের বৃষ্টিভেজা গায়ে
উড়ে যায় দূর আকাশে অপূর্ব সুরধ্বনিতে।
খুবই মনোরম পরিবেশে
বৃষ্টিতে ভিজি আমি পরম কম্পনে।
শান্ত ও নির্মল পরিবেশে
অপূর্ব শুভ্র ও নীল আকাশে
সূর্যের আলো বৃষ্টিকে ভেদিয়া
বিচ্ছুরিত হয়ে সাতরং এর অপূর্ব সন্নিবেশিয়া
মোদের তরে চমৎকার রংধনু সৃজনে,
ধন্য আমি তোমার দর্শনে !
তুমি যেন সৌন্দর্যের অদ্ভুত বিস্ময়! তোমায় দেখে পুলকিত হই সবসময়।
যখন দেখি তোমার অপূর্ব ও ভাষাময় নয়ন
মনে হয় তুমিই যেন মোর ভূবণ !
দাড়িয়ে আছি অপরুপ রংধনুর পাশে
যদি যেতাম তোমাতে মিশে !
