মুহাম্মদ আব্দুল হালিম
আজ ২৩ মার্চ দুপুর আনুমানিক ১টা ১০মিনিটের দিকে মুক্তাগাছা শহরের মেইন রোডে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, ২ জন আহত হয়েছেন। চলন্ত মোটরসাইকেলটি থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিনজন আরোহীর মাঝে একজন মাথায় আঘাত পেয়ে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। রক্তে রঞ্জিত হয়ে যায় মুক্তাগাছা শহরের মেইন রোড। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছেলেটি কুতুবপুর গ্রামের বাশাটি ইউনিয়নের খাঁন সাহেবের ছেলে।
