মোঃ ইমরুল আহসান

ময়মনসিংহের মুক্তাগাছা দৈনিক মানবকণ্ঠের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সভাপতি সাইফুজ্জামান দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা প্রতিনিধি দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার।
উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার একেএম রেজাউল করিম জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আরব আলী,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী,মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,১০ নং খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এজিএম রিফাতুল করীম, মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগন,ওয়ার্ড কাউন্সিলর, ইউপি মেম্বার, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *