ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৪৪, তারিখঃ ২৬/০৭/২০২৩খ্রি., ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) এজাহারনামীয় পলাতক আসামি মোছাঃ সুরমা বেগম (৩৮)‘কে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে। উক্ত এজাহারনামীয় পলাতক আসামি ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন ইসলামবাগ এলাকায় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২৪খ্রি. তারিখ সময় ১৭.১৫ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিএসসি কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোছাঃ সুরমা বেগম (৩৮), পিতা- মোঃ সোবাহান, স্বামী- মোঃ লিটন মিয়া, সাং- ইসলামবাগ (হাজী কাশেম আলী কলেজের পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বেচ্ছায় স্বীকার করে। উল্লেখ্য যে, মাদক সম্রাজ্ঞী মোছাঃ সুরমা বেগম এর বিরুদ্ধে ১২/১৩ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
পলাতক আসামি গ্রেফতারের লক্ষে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *