রেজাউল করিম রেজা
সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। তারই ধারাবাহিতায় ময়মনসিংহ জেলার
পাহাড়ি সিমান্ত পাদদেশ হালুয়াঘাট, উপজেলাটি ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। হালুয়াঘাটের নবাগত নতুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের (সোহেল) দায়িত্ব পালনে বেশ দক্ষতার অর্জন করে।

হালুয়াঘাট থানা, ময়মনসিংহ চৌকস ফোর্সের মাধ্যমে নিয়ন্ত্রণে গত ২২/০৯/২০২৪ খ্রিঃ হতে ৩১/১০/২০২৪ খ্রি. পর্যন্ত উদ্ধার বিবরণী ২৭/০৯/২০২৪, ৫০ টি ভারতীয় কম্বল, মূল্য ২,০০,০০০/-টাকা, ২৮/০৯/২০২৪, ৩৫ বোতল ভারতীয় মদ, মূল্য ৫২,৫০০/-টাকা ২৯/০৯/২০২৪,৩২ বোতল ভারতীয় মদ, মূল্য ৩০,০০০/- টাকা,০১/১০/২০২৪, ১৮০ কেজি ভারতীয় জিরা, মূল্য ১,৪৪,০০০/-টাকা ০১টি অটো রিক্সা, মূল্য ৭০,০০০/-টাকা, ০৮/১০/২০২৪,০২ কেজি গাঁজা, মূল্য ৬০,০০০/-টাকা, ১৫/১০/২০২৪,৪৫ বোতল ফেন্সিডিল, মূল্য ১,৩৫,০০০/-টাকা,১৭/১০/২০২৪,১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য ৫২,৫০০/-টাকা, ১৯/১০/২০২৪
বোতল ভারতীয় মদ, মূল্য ১৫,০০০/-টাকা, ২০/১০/২০২৪, ০৬ বোতল ভারতীয় মদ, মূল্য ১৮,০০০/-টাকা,২৩/১০/২০২৪ ইং তারিখে ১০ গ্রাম হেরোইন মূল্য ১,০০,০০০/-টাকা মূল্য উদ্ধার করতে সফল হয়েছে প্রশাসন।
মাদকের করাল গ্রাস থেকে মদ, গাজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের নেশাজাতীয় দ্রব্য মাদকের আগ্রাসনে উপজেলাবাসী স্বস্তি ফিরিয়ে পাচ্ছে।

জানা যায়, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আটক করতে থানা পুলিশের কঠিনতম পদক্ষেপ নেওয়া হয়েছে । সম্প্রতি জেলা গোয়েদা পুলিশের ফোর্স নিয়ে হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট-নালতাবাড়ী সড়কের মাদানীনগর নামক স্থান থেকে ২ শত গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ফারুক খান ওরফে ডাইল ফারুককে আটক করেন। এবং পৃথক স্থান থেকে ইয়াবা ও হেরোইনসহ রশিদ ও কালু নামক মাদক ব্যববসায়ীকে আটক করেন ডিবি পুলিশ।

স্থানীয় এলাকাবাসী জানান, সীমান্ত এলাকায় কিছু চি‎হ্নিত স্পট দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে এ সমস্ত নেশা জাতীয় মাদক দ্রব্য অত্র উপজেলায় প্রবেশ করতো উল্লেখ্য তেলিখালী, ধনভাঙ্গা, মহিষলেঠি, কোচপাড়া, বানাইচিড়িংগীপাড়া,কড়াইতলী, গোবরাকুড়া, আইলাতলী, কাটাবাড়ী,সূর্যপুর, শিমুলকুচী, ডাকিয়াপাড়া ও বান্দরকাটা তন্মধ্য অন্যতম স্পট বর্তমানে প্রশাসনের তৎপরতার মধ্যে বন্ধ রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *