আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহের ১১টি আসনের প্রায় ৪৩ শতাংশ ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১১টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৩৬৫ টি তারমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৫৮৩ ভোট কেন্দ্র। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করা সহ কেন্দ্র ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বডি অন ক্যামেরা চালু থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন ময়মনসিংহের সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবেন।নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ও যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ সহ অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায় ময়মনসিংহ জেলার এগারটি আসনের মোট ভোটার সংখ্যা ৪৫ লক্ষ্য ৩৫ ১৬৫ জন ।তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা প্রায় ২৩ লক্ষ ৭৫০ জন নারী ভোটার সংখ্যা প্রায় ২২ লাখ ৩৪ হাজার ৩৭৮ জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩৭ জন।

পুলিশ সুপার জানান-প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা করলে কঠোরভাবে দমনেরও হুঁশিয়ারির কথা জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *