র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৭.১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিশিন্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে অভিযান পরিচালনা করে ১। হাবিব আহম্মেদ (২৬), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-বকশিমইল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, ২। মোছাঃ রুমা (৩৫), পিতা-রফিজ উদ্দিন, সাং-মকসপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে ২১৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১,৩০,০০০/-(একুশ লক্ষ ত্রিশ হাজার) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার ভালুকা থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *