ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুজ্জামান এর নেতৃত্ব এসআই মোস্তাক আহাম্মদ, এএসআই আলয় চন্দ্র সরকার,এএসআই মো: রোস্তম আলী সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সহ দুইজন কে আটক করেছেন।
বৃহস্পতিবার(২৯ জুন) আম্ত:জেলা মাদক কারবারী চক্রের সদস্যদের বিপুল পরিমাণের গাঁজা (৪৮ কেজি) ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য হাত বদলের সময় নান্দাইল চৌরাস্তার চাঁদমনি হোটেলের সামনে থেকে ১. কামাল মিয়া (৪০) পিতা মৃত কাজিমউদ্দিন সাং চাবাজপুর,ইউনিয়ন – বেপারি পাড়া থানা- সড়াইল জেলা – ব্রাহ্মণবাড়িয়া ২. মো: মাসুদুর রহমান ওরফে করিম(২২) পিতা – আবুল কালাম ফকির, সাং ত্রিশঘর থানা- গৌরীপুর জেলা – ময়মনসিংহ কে গ্রেফতার করতে সক্ষম হয় নান্দাইল মডেল থানা পুলিশ।তাদের দখলীয় হেফাজত হতে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।সংঘবদ্ধ চক্রে ৫/৬ জন পালিয়ে যায়। তাদের কেউ গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত আছে এ সংক্রান্তে নান্দাইল মডেল থানা পুলিশ এসআই মোস্তাক আহাম্মদ বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলা নং ৩০ তাং ২৯/৬/২০২৩ রুজু হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *