মোঃ ইমরুল আহসান
১২ জুন ২০২৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠেয় তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্রসমূহ পরিদর্শন করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার জনাব সফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় জেলা প্রশাসক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নকরণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
