প্রেস রিলিজ

ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া শিমুলতলি মোড়ে কামাল মিয়া(২৬) হত্যা মামলার এজাহারনামীয় ০১নং আসামী মোঃ ফয়সাল মিয়া(৩২)‘কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ।
এখানে উল্লেখ্য যে, অত্র মামলার বাদী কামরুন্নাহার (৫৫) এবং বিবাদী মোঃ ফয়সাল মিয়া (৩২) সহ অন্যান্য বিবাদীরা পরস্পর প্রতিবেশি। বাদী এবং তার পরিবারের লোকজনদের সাথে বিবাদীদের বিরোধ চলে আসতেছিল। বিবাদীগণ পূর্ব শক্রতার জের ধরে ঘটনার তারিখ ইং ২৬/০৪/২০২৪খ্রি. তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বিবাদীগণ দা, লোহার রড, সাবল, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ীতে প্রবেশ করে অর্তকিতভাবে বাদীর ছেলে নিহত কামাল মিয়া(২৬)‘কে মারপিঠ করে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে। ঘটনা দেখে বাদীর স্বামী মোঃ মাইদুল ইসলাম এগিয়ে গেলে বিবাদীরা তাকেও মারপিঠ করে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে। পরে, বাদী এবং তার মেয়ে ও ছেলের বউ এগিয়ে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে। বাদীসহ তার পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদেরক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বাদীর ছেলে কামাল মিয়া(২৬) এর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে কামরুন্নাহার(৫৫), স্বামী-মোঃ মাইদুল ইসলাম, সাং- চর ঈশ্বরদিয়া শিমুলতলি মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ ময়মনসিংহের কোতোয়ালী থানায় বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং-৭৭, তারিখঃ ২৬/০৪/২০২৪খ্রি., ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার পর থেকে আসামীগন পলাতক ছিল।

পরবর্তীতে, বাদীর ছেলে কামাল মিয়া(২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ এপ্রিল সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। বাদীর ছেলে কামাল মিয়া(২৬) এর মৃত্যুবরণ করলে মামলাটি হত্যা মামলায় পরিনত হয়। বাদীর ছেলে কামাল মিয়া (২৬) হত্যার ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে।
এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র‍্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র‍্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিঃ পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ৩০/০৪/২০২৪ খ্রি. তারিখ ভোর অনুমান ০৫.২৫ ঘটিকায় ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন গাজীর ভিটা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক এজাহারনামীয় ০১নং আসামী মোঃ ফয়সাল মিয়া (৩২), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, সাং-চর ঈশ্বরদিয়া শিমুলতলি মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *