ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে বাজারে এসব জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শুক্রবার জেলা পুলিশ জানিয়েছে।

*গ্রেফতারকৃতরা*
১. *পারুল বেগম (২৮)*: পিতা- মোঃ জাফর আলী, মাতা- রুমেলা আক্তার, সাং- গলকুন্ডা তেলুয়ারি স্টেশনের পিছনে, আঠারবাড়ী, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ। বর্তমানে ভাসমান।
২. *রুবি আক্তার (২৫)*: পিতা- মৃত সিদ্দিক আলী, মাতা- নুরেছা খাতুন, স্থায়ী ঠিকানা- বলাইশিমুল দক্ষিণপাড়া, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোনা। বর্তমান ঠিকানা- গাঙ্গিনাপাড় বাইদ্যা পাড়া, থানা- কোতোয়ালী, ময়মনসিংহ। বর্তমানে ভাসমান।

*যেভাবে ধরা পড়ল*
পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ডিবি (উত্তর) এবং ডিবি (দক্ষিণ) এর ওসিদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এ অভিযান চালায়।

একশ্রেণির অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

*পুলিশ যা বলছে*
জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃতরা জাল নোট ক্রয়-বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তারা ঈদুল আজহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এসব জাল নোট সংগ্রহ করেছিল।

ধৃত রুবি আক্তারের নামে একই অভিযোগে পূর্বের দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশের এ সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *