ইমরুল আহসান

২ জুলাই ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সরকারী বাসভবনে ময়মনসিংহ বিভাগ ও জেলার সর্বোচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দের স্বত:স্ফূর্ত ও প্রাঞ্জল উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বর্ণিল ঈদ পুনর্মিলনী নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনন্য এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দকে ভিন্ন মাত্রা দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিপিএম ও তাঁর সহধর্মিণী মধুছন্দা ভট্টাচার্য এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআই, ময়মনসিংহের কর্ণেল জিএস কর্ণেল মো: শরিফুল ইসলাম, পিএসসি, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার(অপস) খোন্দকার নজমুল হাসান, পিপিএম(বার), পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: ফারুক হোসেন, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স মোস্তাফিজুর রহমান ও তাঁর সহধর্মিণী, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার খন্দকার খালিদ বিন নূর ও তাঁর সহধর্মিণী, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন মোহাম্মদ রাহাত গাওহারী ও তাঁর সহধর্মিণী, এনএসআই ময়মনসিংহের যুগ্ম পরিচালক জনাব মো: শরীফ-উল-হাসান ও তাঁর সহধর্মিণী এবং দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহের যুগ্ম পরিচালক মো: আবুল হোসেন। এছাড়াও, রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাদের সহধর্মিণীবৃন্দ, ময়মনসিংহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন)বৃন্দ, সশস্ত্র ইন্সপেক্টরবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ । আমরা বিশ্বাস করি, ময়মনসিংহের জনসাধারণের সর্বাঙ্গীন কল্যান সাধনে জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে সম্মানিত পুলিশ সুপার এই চমৎকার আন্ত:সম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে যাক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয় ভরে উঠুক ত্যাগের অনিন্দ্য মহিমায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *