সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

১০ডিসেম্বর বুধবার ১১টায় ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রার অফিস কার্যালয়ে নির্মিত হয় সেবা গ্রহিতাদের বিশ্রামাগার ও গণ শৌচাগার।

এসময় বিশ্রামাগার ও গণ শৌচাগার এর শুভ উদ্বোধন করেন জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা সার্বিক তত্ত্বাবধানে সদর সাব রেজিস্টার জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাব রেজিস্টার ওমর ফারুক, সাব রেজিস্টার সাইফুল বারী এবং বিভিন্ন জেলা হতে আগত সাব রেজিস্টারগণ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন ময়মনসিংহ সদর সাব রেজিস্টার অফিস চত্বরে দাতা গ্রহিতাদের বসার জন্য তাদের বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণ কাজ হাতে নেই।এবং আল্লাহর অশেষ রহমতে সকলের সহযোগীতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয়।প্রতিদিন গড়ে অফিস প্রাঙ্গনে ৬০/৭০ জন বিশ্রাম নিতে পারবে এ বিশ্রামাগারে।সেই সাথে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট,মহিলাদের নামাজ ঘর,মাতৃদুগ্ধ ঘর ব্যবস্থা রয়েছে বলে জানান জাহিদ হাসান।

তিনি আরও বলেন, যারা দাতা গ্রহিতা আসেন তাদের বসার সংকুলান না হওয়ায় যত্রতত্র ঘুরে বেড়ান।তারই ধারাবাহিকতায় বিশ্রামাগার শৌচাগার নির্মান করা হয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাব- রেজিস্ট্রার অফিসে কর্মকর্তা ও কর্মচারী দলিল লেখকের সমিতি সভাপতি বাবুল,দলিল লেখক সুলতান আহমদ সরকার,সওকত,রনি,
রিপন,জনি সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *