সজীব আল হাসান
ময়মনসিংহে মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ চারজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারি বাজার সংলগ্ন গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- গৌরীপুরের দুর্বারচরের নামার বাড়ি এলাকার ওবায়দুর রহমানের স্ত্রী মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), মোহাম্মদ মানিকের স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), ময়মনসিংহ সদরের নাটকঘর লেন এলাকার সাইফুলের শিশু সন্তান প্রীতি (৭) ও রীতি (১৪)।
