সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
ময়মনসিংহ শিশুশ্রম নিরসনে র্যালিটি পরিচালনা করেন সেফ এর র্নিবাহী পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী। র্যালিতে অংশ গ্রহণ করেন জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম মিন্টু, ময়মনসিংহ লাইভ এর সিও মোঃ আব্দুল কাইয়্যুম, প্রকল্প সুপারভাইজার শেখ আরাফাত হোসেন ও রাবেয়া আক্তার, প্রকল্প বাস্তবায়নে চুক্তিবদ্ধ বিভিন্ন সংগঠনের নির্বাহী পরিচালক, সুপারভাইজার, শিক্ষক, প্রশিক্ষনার্থী ও সাংবাদিক প্রমুখ।
১লা জানুয়ারী-২০২২ হইতে এক লক্ষ ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিক নিয়ে দুইশত ছিয়াশি কোটি টাকা বরাদ্দে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়) প্রকল্প বাস্তবায়নের জন্য ১১২টি সংগঠনের সাথে চুক্তিবদ্ধ হয়ে ৩০ নভেম্বর-২০২২ পর্যন্ত অত্যান্ত সফলতার সহিত প্রকল্পটি বাস্তবায়ন করেন প্রকল্প পরিচালক মোঃ মনোয়ার হোসেন (অতিরিক্ত সচিব) শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়।
