২২ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স কল্যাণ শেডে জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের উপস্থিতি ও সভাপতিত্বে বিশেষ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে শতাধিক বিভিন্ন র‍্যাঙ্কের পুলিশ সদস্য উত্তম পোষাকে সরবরাহকৃত বিভিন্ন মালামালসহ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সকলের পোষাক ও মালামালের সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সমস্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও সরবরাহ সামগ্রী যথাসময়ে পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *