সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহে

ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও ব্যবস্থাপনা এবং জাতীয় পতাকা তদারকি উপকমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ০৪ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে দপ্তরের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।

আহ্বায়কের বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, পতাকা অর্ধনমিত করার জন্য, পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে।পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলনের প্রাক্কালে পতাকাটি পুরোপুরি উত্তোলন করে অর্ধনমিত অবস্থানে আনতে হবে। পতাকা নামানোর প্রাক্কালে পতাকাটি শীর্ষে উত্তোলন করে নামাতে হবে। শ্রদ্ধার জায়গা থেকে এটা আমাদের জানা প্রয়োজন।
এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করার সময় শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে অর্পণ করা এবং অর্পণ করার সময় যেন কোন বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলেই সজাগ দৃষ্টি রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

সভায় উভয় উপ-কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *